সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

ধর্ষণ-হত্যা না করেও আসামিরা কীভাবে স্বীকার করলো: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অপরাধ করেই যেখানে দোষ স্বীকার করে না, সেখানে নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যা না করেই আসামিরা কীভাবে দোষ স্বীকার করলো, এমন প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

প্রশ্ন তুলেছেন মামলার তদন্ত নিয়েও। একইসঙ্গে আদালত বলেছেন, তদন্ত শেষ হওয়ার আগেই আসামিদের গণমাধ্যমের সামনে আনা বিচারকাজকে প্রভাবিত করার সমান। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এমন মন্তব্য করেন।

নারায়ণগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তিন আসামি। কিন্তু নিখোঁজের ৪৯ দিন পর ওই কিশোরীর ফিরে আসায় শুরু হয় তোলপাড়। পরিবর্তন করা হয় মামলার তদন্ত কর্মকর্তা। এ ঘটনায় এ মামলার সব নথি চেয়ে হাইকোর্টে রিভিশন মামলা করেন পাঁচজন আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে দুই তদন্ত কর্মকর্তাকে তলব করে হাইকোর্ট।

পরে মামলার সব নথি নিয়ে হাইকোর্টে হাজির হন সাবেক ও বর্তমান তদন্ত কর্মকর্তা। লিখিত ব্যাখ্যা দেন তারা। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের সব উন্নত দেশেই জিজ্ঞাসাবাদ ও জবানবন্দি হয় একজন আইনজীবীর উপস্থিতিতে।

শুনানিতে আদালত বলেন, সাধারণত আসামিরা অপরাধ করেও স্বত:স্ফুর্তভাবে দোষ স্বীকার করে না। ধর্ষণ ও হত্যা না করেও তারা দোষ স্বীকার করলো, ফলে তদন্ত প্রশ্নবিদ্ধ। একইসঙ্গে তদন্ত শেষ হওয়ার আগেই গণমাধ্যমের সামনে আসামিদের নিয়ে আসা বিচার কাজকে প্রভাবিত করার সমান বলে মন্তব্য করেন আদালত।

শুনানি শেষে হাইকোর্ট ২৪ সেপ্টেম্বর আদেশের জন্য দিন নির্ধারণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ