মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি আলেমদের দায়িত্ব’ মদিনায় সৌদির পাইপলাইনে ফের হুথিদের হামলা  পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম ফিরে পেতে আপিলকারীদের ৯০ শতাংশই মুসলিম জামিয়া আশরাফিয়ায় দগ্ধ চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক মদিনা বিমানবন্দরের সম্প্রসারণ শেষ হলে সক্ষমতা বাড়বে দ্বিগুণের বেশি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান নাঙ্গলকোটের আলেমরা তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৬ ১০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি জামিয়া আশরাফিয়ায় আগুন: হাসপাতালে ৪৮ শিক্ষার্থী, শতাধিক কিতাব পুড়ে ছাই

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারখানা স্থানান্তরের প্রতিবাদে গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড কলমেশ্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, সাইনবোর্ড কলমেশ্বর এলাকায় ব্যান্ডো ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানা শ্রীপুরে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা কারখানার সামনে টাঙানো নোটিশ দেখে এটি জানতে পারেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শতশত শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মেট্রোপলিটন ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এসআই কামরুজ্জামান জানান, যেসব শ্রমিক শ্রীপুরে গিয়ে কাজ করতে আগ্রহী, তারা সেখানে যোগ দিতে পারবেন। এছাড়া অন্য শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ