শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৪ মাঘ ১৪৩২ ।। ১৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
জনগণকে না জানিয়ে চট্টগ্রাম বন্দর ইজারা গণস্বার্থের পরিপন্থী: ফরহাদ মজহার আবার বিজয়ী হয়ে অসম্পন্ন কাজ সম্পন্ন করতে চাই: মাওলানা শাহীনুর পাশা চৌধুরী নৌকা থেকে পড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু ‘আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রের শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য না’ দীর্ঘদিন পর সামরিক সহযোগিতায় ফিরল মিসর–তুরস্ক ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আহত: জামায়াত-এনসিপির নিন্দা ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ৮ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দিন: পীর সাহেব চরমোনাই ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার ঘটনায় খেলাফত মজলিসের গভীর উদ্বেগ হাদি হত্যার ঘটনা তদন্তে ৮ ফেব্রুয়ারি জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার

নামাজ দিয়ে দিনের প্রথম কাজ শুরুর আহ্বান ক্রিকেটার মিরাজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: নামাজ ইসলামের প্রধান ইবাদত। খুশুখুজুর (একাগ্রচিত্তে) সঙ্গে নামাজ আদায়ের মাধ্যমে দুনিয়ার সুখ-শান্তি ও মৃত্যু পরবর্তী জীবনের সফলতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন মহান আল্লাহ তায়ালা।

দিনের প্রথম কাজ নামাজের মাধ্যমেই শুরু করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ প্রতিভাবান ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ।

আজ মঙ্গলবার নিজের ফেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই আহবান জানান। তিনি লিখেন, 'আসসালামু আলাইকুম,
الصلاة خير من النوم
আস সালাতু খইরুম মিনান নাউম-
-দিনের প্রথম ভাল কাজ নামাজ দিয়ে শুরু হউক'

লেখাটি পোস্ট করার পরই ফেসবুক ব্যবহারকারীরা তাকে সুন্দর এই আহ্বানের জন্য ধন্যবাদ জানাতে থাকেন।

জনি খান নামের একজন লিখেছেন, লেখাটি পড়ে প্রশান্তি অনুভব করছি, আল্লাহ তায়ালা আমাদের আমৃত্যু দ্বীনের পথে অবিচল রাখুন।

মিরাজের এই পোস্ট দেখে 'আলহামদুলিল্লাহ' লিখেছেন আরিফুল্লাহ। তিনি বলেছেন, এভাবে চলতে থাকুক আমাদের ঈমানি দাওয়াত।

আজহারুল ইসলাম মিঠুন মন্তব্য করেছেন, খুবই ভাল লাগল ভাইয়া। তোমাদের মতো আইকনরা যদি এভাবে ভালো কাজ নিজে করে এবং অন্যদের উৎসাহিত করে, তবে এ সমাজে নিশ্চয় শান্তি ফিরে আসবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ