শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৩ মাঘ ১৪৩২ ।। ১৮ শাবান ১৪৪৭

শিরোনাম :
দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দিন: পীর সাহেব চরমোনাই ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার ঘটনায় খেলাফত মজলিসের গভীর উদ্বেগ হাদি হত্যার ঘটনা তদন্তে ৮ ফেব্রুয়ারি জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার এনসিপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে গেলেন খেলাফত মজলিস প্রার্থী যমুনা এলাকার সমাবেশে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি পুলিশ : ডিএমপি কুটনীতিতে সততায় বিশ্বাস করে ইরান: আব্বাস আরাগচি রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে নিহতের সংখ্যা! সন্দ্বীপে ধানের শীষের প্রার্থীর সঙ্গে জমিয়ত নেতাদের সৌজন্য সাক্ষাৎ বিএনপির ইশতেহারে কওমি সনদের স্বীকৃতি পূর্ণ বাস্তবায়নের ঘোষণা

কুমিল্লায় ৩ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় স্থগিত ফাইনাল প্রফ গ্রহণসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন মেডিক্যাল ফাইনাল প্রফের পরীক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে নগরীর সার্কিট হাউজ সড়কে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

শিক্ষার্থীরা জানান, মেডিক্যাল সিস্টেমে প্রতি বছর নভেম্বর ও মে মাসে পরীক্ষা হয়ে থাকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত মে মাসে পরীক্ষা হয়নি। এতে আগামী সেপ্টেম্বরে ইন্টার্ন চিকিৎসক ঘাটতি দেখা দেবে।

তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের ঐকমত্য তথা বিএমডিসির সার্বিক সহায়তায় অনতিবিলম্বে এমবিবিএস মে’ ২০ ফাইনাল প্রফ অনুষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ, চলমান করোনা সংকট মোকাবিলায় দ্রুত আসন্ন ইন্টার্ন চিকিৎসক ঘাটতি পূরণে প্রয়োজনে পরীক্ষা পদ্ধতি সংস্কার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রতা সমাধানে আপাতত মেডিক্যাল কলেজের তত্ত্বাবধায়নে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Image may contain: 1 person

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ