রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল তামীরুল মিল্লাত মাদ্রাসাছাত্রের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ প্রধানমন্ত্রীর হাটহাজারী মাদরাসায় আগমন ঘিরে আলেমদের প্রত্যাশা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বাবুনগর মাদরাসা কে হচ্ছেন জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী? মক্কায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না

যেসব ভুলে করোনা ভাইরাসের ঝুঁকি বাড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস থেকে পরিত্রাণের জন্য এখন সবাই একটু বাড়তি সচেতন থাকেন। তারপরেও অনেকে বিভিন্ন ভুল করেও বসেন। যার মাধ্যমে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার  ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। পরবর্তী সময়ে বাইরে বের হওয়ার সময় খেয়াল করে দেখুন তো, এই ভুলগুলো আপনিও করছেন কি-না?

১. মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং টিস্যু ছাড়াই বাইরে যাচ্ছেন।

অনেকেই আছেন, যারা অল্প সময়ের জন্য বাইরে গেলে মাস্ক পরে যাচ্ছেন না। বাসার নিচ থেকে সবজি বা সদাইপাতি কিনতে যাচ্ছেন বলে মাস্কের ব্যাপারে তেমন গুরুত্ব দিচ্ছেন না। আপনি কতটা সময়ের জন্য বাইরে গেলেন সেটি দেখার বিষয় নয়, যখনই বাড়ির বাইরে পা রাখছেন, তখনই মাস্ক পরা জরুরি। করোনা ভাইরাস এখনও বিদায় নেয়নি, এবং আপনি যেকোনো জায়গায়ই সংক্রমিত হতে পারেন। সিডিসির পরামর্শ অনুযায়ী, বাইরের বাইরে বের হওয়ার আগে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার এর টিস্যু পেপার সঙ্গে রাখবেন। আর মাস্ক তো অবশ্যই পরবেন।

২. আপনি ধরে নিচ্ছেন ভাইরাস চলে গেছে।

বিভিন্ন জায়গায় লকডাউন তুলে নেয়া হলেও এর মানে কিন্তু এই নয় যে ভাইরাসটি আর সংক্রমণ ছড়াবে না। তাই সামাজিক দূরত্ব মেনে চলা এবং বাসা থেকে বের হওয়ার সময় সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। সেইসঙ্গে বাসায় ফিরেও মেনে চলতে হবে সঠিক নিয়ম।

৩. দোকান খোলার সাথে সাথে আপনি একটি শপিং করতে চলেছেন।

করোনার কারণে বিশ্বব্যাপী অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে এবং আমাদের দেশেও এর ব্যতিক্রম নয়। আপনার অনেককিছুই কেনার প্রয়োজন হতে পারে বা কিনতে ইচ্ছা হতে পারে, তবে এক্ষেত্রে সংযম ধরে রাখুন। মহামারী চলাকালীন সবার আগে গুরুত্ব দেয়া উচিত আর্থিক বিষয়টি। যেন জরুরি হলে আপনি চিকিৎসার ক্ষেত্রে তা ব্যয় করতে পারেন। তাই এই সময়ে অতিরিক্ত খরচ কোনোভাবেই কাম্য নয়। বড় সব ধরনের ব্যয়ের কথা মাথায় রেখে খরচ করা উচিত। সঠিক চিকিৎসা না পেলে তা আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। তাই আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করুন।

৪. বাইরের জিনিস স্পর্শ করার সময় সতর্ক নন।

বাইরে বের হওয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই বাইরে বের হওয়ার পরিমাণ বেড়েছে। মানুষেরা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। বাইরে বের হয়ে কী স্পর্শ করছেন কিংবা কীসের সংস্পর্শে আসছেন, সেদিকেও নজর দেয়া জরুরি। বাইরে যে পরিমাণ মানুষ তাতে করে যেকোনোকিছু স্পর্শ করার আগে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নয়তো সংক্রমিত হওয়ার ভয় উড়িয়ে দেয়া যায় না।

৫. আপনি করোনা ভাইরাস সংক্রন্ত খবর পড়া বন্ধ করেছেন।

করোনা ভাইরাস সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। নিয়মিত এসব খবর দেখতে বা পড়তে থাকলে তা মানসিক চাপের জন্য যথেষ্ট। এসব থেকে রেহাই পেতে তাই অনেকেই করোনা ভাইরাস সংক্রান্ত খবর এড়িয়ে চলা শুরু করেছেন। এটিও ঠিক নয়। কারণ কোন এলাকাগুলোতে ভাইরাসের সংক্রমণ বেশি, কোথায় এখনও লকডাউন চলছে, সেদিকে নজর রাখাও জরুরি। তাই সারাক্ষণ খবর দেখার দরকার নেই, দিনের মধ্যে অল্প কিছু সময় আপডেট জানার কাজে ব্যয় করুন। নয়তো নিজেকে ঝুঁকিমুক্ত রাখা সম্ভব নাও হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ