শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনায় ফেনী জেলা আ'লীগ সভাপতির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আইনজীবী আক্রামুজ্জামান (৭৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আজ রোববার ভোরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। আজ বিকেল সাড়ে ৫টায় ফেনীতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

আকারুজ্জামানের ভাতিজা আসাদুজ্জামান দারা জানিয়েছেন, শরীরে এজমা রোগের সমস্যা হলে গত ১৯ জুন তিনি ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এ অবস্থায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে আইসিইউ ও পরে ভেন্টিলেশনে রাখা হয়। রোববার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

আক্রামুজ্জামান ১৯৬৭ সালে ফেনী মহকুমা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। স্বাধীনতার পর ন্যাপের (মোজাফ্ফর) রাজনীতি শুরু করেন। স্বাধীনতার পর ন্যাপের ফেনীর মহকুমার সাধারণ সম্পাদক হন তিনি। ৯০ সালে আক্রামুজ্জামান আওয়ামী লীগে যোগ দেন। ফেনী জজ কোর্টে সরকারি কৌসুলি (পিপি) ছিলেন। ২০১৯ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ