সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

বালাগঞ্জে সামাজিক দূরত্ব না মানায় ৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: করোনা ভাইরাস রোধে গণপরিবহন ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বালাগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বালাগঞ্জ উপজেলা সদরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযান কালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডলের নেতৃত্বে ৮ ব্যক্তি/প্রতিষ্ঠানকে আইন অমান্য করায় মামলা দায়ের এবং ৩৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, সিএনজি-অটোরিকসার পিছনের দুই সিটে যাত্রী পরিবহন সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বিভিন্ন শ্রেণীপেশার লোকজনকে সতর্ক করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল জানান, করোনা রোধে গণপরিবহন ও হাটবাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। এসংক্রান্ত আইন অমান্য করায় মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়েছে। করোনা প্রতিরোধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বালাগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগীতা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ