সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

‘গণপরিবহনে দ্বিগুণ ভাড়ার প্রস্তাব মরার উপর খড়ার ঘা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণপরিবহনের ভাড়া দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গণপরিবহনে যাতায়াত করে থাকেন নিম্ন ও মধ্যবিত্তের মানুষ। বাসভাড়া দ্বিগুণ করার প্রস্তাব মরার উপর খড়ার ঘা অবস্থা।

এমনিইতো নিম্ন ও মধ্যবিত্তের মানুষ আয়-রোজগার বন্ধ হয়ে মারাত্মক সমস্যায় আছে। এমতাবস্থায় গণপরিবহণে ৮০ ভাগ ভাড়া বৃদ্ধির প্রস্তাব কোনভাবেই মেনে নেয়া যায় না। এধরণের সিদ্ধান্ত হলে সাধারণ মানুষের কষ্টের সীমা থাকবে না। সরকার জনদুর্ভোগ লাঘব না করে জনদুর্ভোগ সৃষ্টি করছে।

নেতৃদ্বয় বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলে সরকার জনগণের কথা চিন্তা করছে না।

নেতৃদ্বয় আরও বলেন,পরিবহন সেক্টরের পর্দার আড়ালের রাঘব বোয়ালেরা জনগণের রক্ত শোষণ করার ফন্দি আঁটছে। করোনার দোহাই দিয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের চক্রান্ত চলছে। এতদিন এরা পরিবহন শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে পরিবহন শ্রমিকদেরকে জনগণের মুখোমুখি দাঁড় কি রয়ে দিতে চাচ্ছে।

‘এমনিতেই সাধারণ মানুষ আর্থিক অনটনে দিশেহারা। তার ওপর দ্বিগুণ ভাড়ার চাপ জনগণ কীভাবে সামলাবে? এসব গণবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ