রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

ছাত্র মজলিস মৌলভীবাজার শাখার উদ্যোগে ঈদ উপহার অর্থ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম
স্পেশাল করেসপন্ডেন্ট>

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলার সাতটি উপজেলায় আজ ২৪শে মে রবিবার ঈদ উপহার বিতরণ করা হয়।

সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি হাসান আহমাদ খান এর সার্বিক তত্ত্বাবধানে জেলা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম মামুন, বায়তুলমাল সম্পাদক সিহাব উদ্দিন ও অফিস সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের মাধ্যমে পর্যায়ক্রমে জেলার সাতটি উপজেলায় এই ঈদ উপহার পৌঁছে দেয়া হয়।

জেলা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম মামুন জানান, করোনাকালে সুবিধাবঞ্চিতদের অর্থের প্রয়োজন রয়েছে। সে কথা বিবেচনায় এনে ঈদ উপহারের সঙ্গে আমরা নগদ অর্থও দিচ্ছি। আমরা লিস্ট করে করে অত্যন্ত শৃংখলভাবে এ কার্যক্রম পরিচালনা করছি।

বায়তুলমাল সম্পাদক সিহাব উদ্দিন জানান, দেশে-বিদেশে থাকা বন্ধুদের সহযোগিতায় জেলার সাতটি উপজেলায় এই ঈদ উপহার (অর্থ) পৌঁছে দেয়া সক্ষম হয়েছি। আমাদের এই উদ্যোগ বাস্তবায়নে যাঁরা যেভাবে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। মহান আল্লাহর দরবারে সবার উত্তম প্রতিদান কামনা করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ