মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

'আম্পান' তান্ডবে ছয় জেলায় নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়া অতিক্রম করে ঘূর্ণিঝড় আম্পান এখন রাজশাহী ও সংলগ্ন এলাকা অতিক্রম করছে। এর প্রভাবে উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেশের ছয় জেলায় এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৯ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অতিক্রম করবে। উপকূলের বিভিন্ন স্থানে ৮ থেকে ৯ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে। যেটি ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত বাড়তে পারে।

এর প্রভাবে মোংলা ও পায়রা বন্দরসহ উপকূলীয় জেলাগুলোতে ১০ নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম, কক্সবাজার বন্দরসহ নোয়াখালী, ফেনীতে ৯ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

আম্পান বাংলাদেশ অতিক্রম করলেও এর প্রভাবে আজও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ