শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

বহির্বিশ্বে পড়তে ইচ্ছুকদের নিয়ে দারুল আরকাম আল-ইসলামিয়ার বিশেষ লাইভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কওমি বা আলিয়া মাদরাসা পড়ুয়ারা বহির্বিশ্বে ইসলামী বিশ্ববিদ্যালয়সমূহে পড়ার বিষয়ে পরামর্শ দারুল আরকাম আল ইসলামিয়া ঢাকা বিশিষ্টজনদের মাধ্যমে একটি ফেসবুক লাইভ এর আয়োজন করেছে।

দারুল আরকাম আল ইসলামিয়া ঢাকা এর ফেসবুক পেজে আগামীকাল সোমবার দুপুর দুইটা থেকে লাইভ শুরু হবে।

লাইভে মিশর, তুরস্ক এবং সৌদি আরবের বাংলাদেশের কৃতি শিক্ষার্থী ও বর্তমান পিএইচডি গবেষকগন আগ্রহীদের উদ্দেশ্যে বিশেষ দিক নির্দেশনা দিবেন। সেখানে উঠে আসবে, কিভাবে বহির্বিশ্বে যাবেন, বহির্বিশ্বে যেতে আপনার কি কি লাগবে, কোন কোন ইউনিভার্সিটিতে যেতে পারবেন, কওমি সার্টিফিকেট দিয়ে কোন ইউনিভার্সিটিতে অংশগ্রহণ করতে পারবেন এ সকল বিষয়গুলো।

এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোর সুবিধা অসুবিধার কথাও উল্লেখ করবেন দীর্ঘদিন প্রবাসে কাটানো বাংলাদেশি আলেমরা।

দিকনির্দেশনা প্রদান করবেন, শায়েখ সানাউল্লাহ আযহারী (আল-আযহার বিশ্ববিদ্যালয়, মিশর), শায়খ আব্দুল্লাহ আল মামুন (পিএইচডি গবেষ ইস্তাম্বুল মেদেনিয়াত বিশ্ববিদ্যালয়, তুরস্ক), শায়খ আসেম হারুন (উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, সউদি আরব), শায়খ আব্দুল করিম আল-মাদানী (মদিনা বিশ্ববিদ্যালয়, সউদি আরব)

দারুল আরকাম আল-ইসলামিয়ার কনফারেন্সে অংশগ্রহণ করতে ক্লিক করুন।

-এএ