রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৫ মাঘ ১৪৩২ ।। ২০ শাবান ১৪৪৭

শিরোনাম :
ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার কোথায় অদম্য সিপাহসালার! কোথায় দুই দিনের ক্যানভাসার! গণসংযোগে অসুস্থ হয়ে হাসপাতালে জামায়াত প্রার্থী আমির হামজা জমিয়তের ৩৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন পীর সাহেব চরমোনাই ফের আচরণবিধি লঙ্ঘন করলে বাতিল হতে পারে জামায়াত নেতার প্রার্থিতা নির্বাচনে আনসার ও ভিডিপির ৫ লাখ ৬০ হাজার সদস্য প্রস্তুত যে আমলগুলো রিজিকে বরকতের দরজা খুলে দেয় হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে: আসিফ মাহমুদ রূপগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ১০ টি কক্ষ পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাইড শেয়ারিং বন্ধ থাকবে ১০ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনা মোতাবেক আগামীকাল বৃহস্পতিবার থেকে ৪ এপ্রিল (শনিবার) পর্যন্ত সব ধরনের রাইড শেয়ারিং সেবা বন্ধ থাকবে।

বুধবার বিআরটিএ’র এই নির্দেশনার বরাতে সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন ‘পাঠাও’র প্রধান বিপণন ও জনসংযোগ কর্মকর্তা সৈয়দা নাবিলা মাহবুব।

তিনি বলেন, বিআরটিএ ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের রাইড শেয়ারিং সেবা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। আমরাও কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে সবারই নিজ নিজ অবস্থানে বা বাসায় থাকার বিকল্প নেই। রাইড শেয়ারিং সেবা নেওয়ার অর্থ হচ্ছে, মানুষ বাসায় অবস্থানের বদলে ট্রাভেল করছে। এই বিবেচনা থেকেই হয়তো কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ইতোমধ্যে তাদের নির্দেশনা পেয়েছি। আমরাও চাই, সবাই যেন এ সময় বাসায় নিরাপদে থাকে।

পাঠাও তাদের ব্যবহারকারী এবং চালকদের ইতোমধ্যে ক্ষুদে বার্তা ও নোটিফিকেশনের মাধ্যমে রাইড শেয়ারিং বন্ধ থাকার বিষয়টি জানিয়ে দিয়েছে।

এদিকে পাঠাওর রাইড শেয়ার বন্ধ থাকলেও তাদের খাবার সরবরাহ সেবা বা ফুড ডেলিভারি সার্ভিস চালু থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ