সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আমেরিকার চেয়ে অনেক কম: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অসত্য তথ্য ফলাও করে প্রচার হচ্ছে বলে অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘আমেরিকার মতো উন্নত দেশের তুলনায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা বাংলাদেশে অনেক কম। সরকার একটিও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চায় না। দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হাতে গোনা কয়েকটি হয়’।

শনিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য অধিকার আইন-২০০৯ ও অনলাইন ট্র্যাকিং সিস্টেম অবহিতকরণ বিষয়ে কর্মশালাটির আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক সংবাদমাধ্যমেও অসত্য তথ্য প্রচার হচ্ছে। কিন্তু তথ্য অধিকার আইনের মাধ্যমে সঠিক তথ্যের নিশ্চয়তা দিয়েছে সরকার। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এই আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন।’

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রমুখ।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ