শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’ 

ভোলাবাসীকে শান্ত থাকার আহ্বান এমপি মুকুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল ভোলাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, যেহেতু অপরাধী পুলিশের হাতে আটক আছে, অবশ্যই এর কঠিন বিচার হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা.-এর বিরুদ্ধে কটুক্তিকারীদের সাজার জন্য আইন পাস করেছেন। নবীর বিরুদ্ধে অপপ্রচার করে কেউ পার পাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় রোববার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাধারণ তৌহীদি জনতার বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মুসল্লীদের সংঘর্ষের পর সন্ধ্যায় তিনি এ সব কথা বলেন।

এমপি মুকুল বলেন, এখানে যে হতাহতের ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। আমরা বিচারবহির্ভূত হত্যা কেউই আশা করি না। একটি কুচক্রীমহল দেশকে পেছনে নিয়ে যাওয়ার কারণে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এদিকে, বরিশাল বিভাগীয় ডিআইজি শফিকুল ইসলাম ও বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী যৌথভাবে বলেন, ঘটনার নেপথ্যে যারাই জড়িত থাকুক না কেন সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।

তারা জানান, এই ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ