বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের

মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাযুল ফাতাওয়া আল-ইসলামিয়া, ঢাকা এবং দারুল মাখতূতাত, ইস্তাম্বুল, তুরস্কের যৌথ ও সমন্বিত উদ্যোগে পুরোদমে চলছে প্রাচীন আরবী পাণ্ডুলিপি গবেষণার বিশেষায়িত কর্মশালা।

গত ২ আগস্ট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কর্মশালার আজ চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে। ধারাবাহিকভাবে চলা এই কোর্সটির পর্দা নামবে আগামী (৬ আগস্ট) বৃহস্পতিবার। 

রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলা থেকে পঞ্চাশের অধিক বাছাইকৃত বিভিন্ন বয়সী ইলমী-গবেষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে চলছে গুরুত্বপূর্ণ ও জ্ঞানগর্ভ এই কর্মশালা। বাংলাদেশে প্রাচীন পাণ্ডুলিপি গবেষণা ও নিরীক্ষামূলক পাঠসম্পাদনা (তাহকীক) চর্চাকে আরও গতিশীল, সমৃদ্বের পাশাপাশি নিজ গবেষনা ও উদ্ভাবনা বিশ্বময় ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে পাঁচ দিনব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালা ‘খিদমাতুন নস’শিরোনামে আয়োজিত এই কর্মশালাটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, কর্মশালায় তা'লীক (টীকাকরণ), তাখরিজুন নুসূস (উদ্ধৃতি ও উৎসনির্ণয়), দিরাসা (ভূমিকা ও নস সমীক্ষা), ফাহরাসা (সূচি প্রণয়ন) এবং আলাকাতুন নুসূস (পাঠসমূহের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ) বিষয়ে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণের নিমিত্তেই মূলত এই কর্মযজ্ঞের সুচিন্তিত ও ফলপ্রসূ এই উপবেশন।

প্রশিক্ষণ কর্মশালায় আন্তর্জাতিক গবেষক ও বিশ্বময় পরিচিত বিশেষজ্ঞগণ প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— দারুল মাখতূতাত (ইস্তাম্বুল) এবং আলেপ্পোর দারুল ফুকাহা ও দারুল ইরফানের মহাপরিচালক ড. মাহমুদ মাসরি এবং দারুল মাখতূতাতের নির্বাহী পরিচালক ও মা'হাদুল মাখতূতাতিল আরাবিয়্যার (মিসর) সাবেক মহাপরিচালক ড. ফায়সাল হাফয়ান।

মারকাযুল ফাতাওয়া আল-ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক (মুফতি) মুহাম্মাদ ইয়াহইয়ার  আন্তরিক ও অব্যাহত প্রচেষ্টার বদৌলতে বিগত বছরের ন্যায় এই বছরও গুরুত্বপূর্ণ কর্মশালা  কার্যক্রমটি যথারূপে আলোর মুখ দেখেছে। তাঁর দৃঢ়চেতা বিশ্বাস-প্রাচীন পাণ্ডুলিপির উপর হাতে-কলমের প্রশিক্ষণ একজন গবেষক আলেমকে যেভাবে নতুন রূপে উদ্দীপ্ত করবে, তদ্রুপ উম্মাহর কল্যাণে ইলমের প্রচার, বিস্তার ও মানবকল্যাণে জ্ঞানের নতুন দ্বার উন্মোচিত করবে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ