নিজস্ব প্রতিবেদক
মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ২০ লাখ রুপির বৃত্তি প্রদান করেছে ভারতের জমিয়তে উলামায়ে মহারাষ্ট্র (আরশাদ মাদানী) পরিচালিত মুফতি কিফায়াতুল্লাহ মেমোরিয়াল ট্রাস্ট। বৃত্তির প্রথম তালিকায় ৩৫০ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন, যাদের মধ্যে ২১ জন অমুসলিম শিক্ষার্থীও রয়েছেন।
মুম্বাইয়ের ইমামবাড়া কমপাউন্ডে অবস্থিত জমিয়তে উলামায়ে মহারাষ্ট্রের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা হালিমুল্লাহ কাসেমী।
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশাপাশি উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদেরও এ বৃত্তি প্রদান করা হয়েছে। প্রথম তালিকায় এলএলবি ও এলএলএম অধ্যয়নরত ১৯ জন শিক