সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কিশোরগঞ্জের মাদরাসা আবু হুরায়রায় যাচ্ছেন মাওলানা যাইনুল আবিদীন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের আলোচিত দীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা আবু হুরায়রা (রা.)-এর সাহিত্য মজলিসে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) মাদরাসা ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মাদরাসা আবু হুরায়রা (রা.) ছাড়াও বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেবেন।  

মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন খ্যাতিমান লেখক, অনুবাদ, গবেষক ও মুহাদ্দিস। তিনি রাজধানীর রামপুরার জামিয়া কাসেম নানুতবীর শাইখুল হাদিস। এছাড়াও বিভিন্ন মাদরাসায় হাদিসের দরস দেন।

মাওলানা যাইনুল আবিদীনের লিখিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। লেখা ও বক্তৃতায় তিনি তরুণদের আইডল। তাঁর লিখিত সাহিত্যের ক্লাস ও বক্তৃতার ক্লাস বই দুটি সব মহলে ব্যাপক সমাদৃত। 

মাদরাসা আবু হুরায়রা (রা.) কর্তৃপক্ষ জানায়, তাদের শিক্ষার্থীরা সাহিত্যানুরাগী। সৃজনশীল কর্মকাণ্ডে মাদরাসার পক্ষ থেকে তাদের পৃষ্ঠপোষকতা করা হয়। এজন্য প্রায়ই খ্যাতিমান লেখক-সাহিত্যিক ও আলোকিত মানুষদের দাওয়াত করে এনে শিক্ষার্থীদের নসিহত শোনার ব্যবস্থা করে দেওয়া হয়। এর আগে বিশিষ্ট লেখক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, জহির উদ্দিন বাবরসহ অনেকেই মাদরাসা আবু হুরায়রার শিক্ষার্থীদের লেখালেখি ও বাংলা চর্চার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। 

এই মাদরাসা থেকে নিয়মিত একাধিক ভাষায় দেয়াল পত্রিকা প্রকাশিত হয়। এছাড়া ‘আল হাদী’ নামে দুই মাস পরপর একটি ম্যাগাজিন প্রকাশিত হয়, যার সিংহভাগ লেখা থাকে শিক্ষার্থীদের।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ