রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাহারি ডিজাইনের জুতা তৈরি করলেন আস-সুন্নাহর প্রশিক্ষণার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। এর অংশ হিসেবে ফুটওয়্যার কোর্সের প্রশিক্ষণার্থীরা বিভিন্ন ডিজাইনের জুতা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে। 

বুধবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফায়েড পেইজে তাদের তৈরিকৃত জুতার ছবি প্রকাশ করা হয়েছে। অনেকে তাদের এই উদ্যোগের প্রশংসা করছেন। 

আস-সুন্নাহর ফুটওয়্যার কোর্সের প্রশিক্ষণার্থীদের তৈরি এসব জুতা হাত পাকানোর জন্য বানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া এগুলো বিক্রির উদ্দেশ্যে নয় এবং আসল চামড়াও ব্যবহৃত হয়নি বলে পোস্টের মন্তব্যের ঘরে জানানো হয়েছে।

এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আওতায় নারীদের হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই পণ্য বাজারজাতও করা হয়। এ ছাড়া ড্রাইভিং প্রশিক্ষণও দেওয়া হয়েছে এই সংস্থার মাধ্যমে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ