বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হুদায়বিয়ার সন্ধি: দৃষ্টিতে পরাজয়, বাস্তবে বিজয় স্থানীয় নির্বাচনে সবাই প্রার্থী হতে পারবেন, বেআইনি নির্দেশনা নয়: সিইসি নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু কাল

হজযাত্রীদের জন্য গ্রামীণফোনের বিশেষ সেবা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের পাশে থাকছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। এর মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে সফরের সময় নিজস্ব গ্রামীণফোন সংযোগ ব্যবহার করেই প্রিয়জনদের সাথে যোগাযোগ রাখতে পারবেন।

গ্রামীণফোন গ্রাহকরা সহজেই মাইজিপি অ্যাপের মাধ্যমে তাদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে (টাকাতে) যেকোনো হজ রোমিং প্যাক চালু করতে পারবেন। এই রোমিং সেবার ফলে এখন গ্রাহকের কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড, ডলার এনডোর্সমেন্ট বা সৌদি আরবে আলাদা সিম কার্ডের প্রয়োজন হবে না। প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহকই সহজে এই রোমিং প্যাকগুলো ব্যবহার করতে পারবেন।

গ্রামীণফোন বিভিন্ন গ্রাহকের চাহিদা বিবেচনায় সাশ্রয়ী মূল্যের একাধিক রোমিং প্যাক চালু করেছে, যেগুলোর মেয়াদ ১৫ দিন ও ৪৫ দিনের। এসব প্যাকের মাধ্যমে গ্রাহকরা ইনকামিং ও আউটগোয়িং কলের মিনিট এবং ফুল-স্পিড ডাটা উপভোগ করতে পারবেন। ‘আনলিমিটেড ইন্টারনেট হজ প্যাক’-এর মাধ্যমে নির্ধারিত ডাটা শেষ হয়ে গেলেও, অবশিষ্ট মেয়াদজুড়ে সর্বোচ্চ ১ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার অব্যাহত রাখতে পারবেন গ্রাহকরা। কোনো গ্রাহকের কাছে যদি ফাইভজি হ্যান্ডসেট থাকে এবং তিনি গ্রামীণফোনের ফাইভজি সেবার আওতায় থাকেন, তাহলে সৌদি আরবেও তিনি ফাইভজি সেবা পাবেন।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, গ্রাহকদের জীবনের সবচেয়ে অর্থবহ ও আবেগঘন মুহূর্তগুলোতে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। হজযাত্রা লক্ষ লক্ষ মানুষের জন্য গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে এবং এই সময় পরিবার ও প্রিয়জনদের সাথে যোগাযোগ থাকার বিষয়টি নিশ্চিত করে স্বস্তি ও মানসিক প্রশান্তি। এই উদ্যোগের মাধ্যমে যোগাযোগকে সহজ ও সুলভ করতে চায় গ্রামীণফোন, যাতে হজযাত্রীরা সংযুক্ত থাকা নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ