রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

মোবাইল ফোনে টয়লেটের চেয়েও বেশি জীবাণু থাকতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

আজকের যুগে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। ঘুম থেকে উঠেই যাকে প্রথম ছুঁই, ঘুমাতে যাওয়ার আগেও যেটা হাতে নিই—সেই মোবাইল ফোনই হয়ে উঠতে পারে জীবাণুর এক ভয়ংকর আধার।

কী বলছে গবেষণা?

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গড়পড়তা একটিমাত্র স্মার্টফোনে থাকে প্রতি বর্গইঞ্চিতে প্রায় ২৫,০০০ জীবাণু, যা কোনো কোনো টয়লেট সিটের চেয়ে প্রায় ১০ গুণ বেশি। এর প্রধান কারণ—আমরা মোবাইল ফোন ব্যবহার করি রান্নাঘরে, বাসে, বাথরুমে এমনকি খাওয়ার সময়ও। অথচ ফোন পরিষ্কার করার অভ্যাস খুব কম মানুষেরই আছে।

কোন জীবাণুগুলো থাকতে পারে?

ই-কোলাই (E. coli) ,  জীবাণুটি  মলত্যাগের পর ঠিকভাবে হাত না ধোয়া হলে সহজেই ফোনে ছড়ায়। স্ট্যাফাইলোকক্কাস (Staphylococcus), ত্বক থেকে ফোনে আসে, তারপর সংক্রমণ ঘটাতে পারে। সালমোনেলা ও কলাইফর্ম , খাদ্যবিষক্রিয়ার অন্যতম কারণ এই জীবাণু।

মোবাইল ব্যবহারের কিছু ভুল অভ্যাস

বাথরুমে ফোন ব্যবহার করা , ফোন শেয়ার করা , শিশুদের হাতে ফোন দেওয়া  এবং পরিষ্কার না করা ফোনটি  জীবাণুর আখরা হয়ে উঠতে পারে।

কীভাবে জীবাণুর ঝুঁকি কমাবেন?

সপ্তাহে অন্তত ২–৩ বার ফোন পরিষ্কার করুন: মাইক্রোফাইবার কাপড়ে অ্যালকোহলযুক্ত ক্লিনার ব্যবহার করা যেতে পারে। হাত ধোয়ার পরই ফোন ধরুন।খাওয়ার সময় ফোন ব্যবহার এড়িয়ে চলুন।ফোন কেস ও স্ক্রিন প্রটেক্টর পরিষ্কার রাখুন।

মোবাইল ফোন কেবল প্রযুক্তির সংস্পর্শ নয়, স্বাস্থ্য ঝুঁকির উৎসও হতে পারে যদি পরিচ্ছন্নতার ব্যাপারে অসচেতন থাকি। তাই নিজের ও পরিবারের সুরক্ষার জন্য সচেতন হোন, নিয়মিত ফোন পরিষ্কার করুন। কারণ আপনার ফোন—আপনার স্বাস্থ্যসাথী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ