সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক

যেভাবে লিখবেন ইনস্টাগ্রাম নোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। বিগত কয়েক বছরে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠান। বর্তমানে তরুণ প্রজন্মের একটা বড় অংশ ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামেই সময় কাটাতে বেশি পছন্দ করেন। আর ব্যবহারকারীরা চাইলেই এখানে নোটের মাধ্যমে সহজেই অভিব্যক্তি প্রকাশের পাশাপাশি নিজের সম্পর্কে আপডেট তথ্য সংক্ষেপে উপস্থাপন করতে পারেন।

ইনস্টাগ্রামের ডিএম বা ডিরেক্ট মেসেজ বিভাগে নোট লেখা যায়। আর সেটি প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় অনেকেই নোটের মাধ্যমে নিয়মিত নতুন নতুন তথ্য প্রকাশ করে থাকেন। ফলে অ্যাকাউন্টের অনুসারীরা সেসব তথ্য জানার পাশাপাশি নিজেদের মতামত প্রকাশ করতে পারেন।

নোটে সর্বোচ্চ ৬০ অক্ষরের বার্তার পাশাপাশি চাইলে গান ও ভিডিও যোগ করা যায়। তবে সেটি কিভাবে করতে হয় তা অনেকেই জানেন না। তাহলে চলুন ইনস্টাগ্রাম নোটে বার্তা, অডিও ও ভিডিও যোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক:

১. নোটে বার্তা, অডিও ও ভিডিও যোগ করার জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপের ওপরের ডান দিকে থাকা ‘মেসেজ’ আইকনে ট্যাপ করে ডিরেক্ট মেসেজ বিভাগে প্রবেশ করতে হবে।

২. এরপর পরের পৃষ্ঠার সার্চ বক্সের নিচে প্রোফাইল ছবির কোনায় থাকা ‘নোট’ অপশন ট্যাপ করতে হবে।

৩. এবার নোট বক্সে প্রয়োজনীয় বার্তা লেখার পর অডিও যুক্তের জন্য নিচে থাকা ‘মিউজিক’ আইকনে ট্যাপ করে পছন্দের গান নির্বাচন করতে হবে।

৪. আর ভিডিও যোগ করতে চাইলে একইভাবে ‘ক্যামেরা’ আইকন ট্যাপ করে ভিডিও ধারণ করতে হবে।

৫. এরপর ওপরের ডান দিকে থাকা ‘শেয়ার’ বাটনে ক্লিক করলেই নোট প্রকাশ হয়ে যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ