মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮


এআই তৈরি ছবি চেনার ৫ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন অসংখ্য ছবি ছড়িয়ে পড়ছে। কোনোটি আসল, আবার কোনোটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো। অনেক সময় এআই তৈরি ছবি এত নিখুঁত হয় যে আসল-নকল আলাদা করা কঠিন হয়ে যায়। তবে কয়েকটি বিষয় খেয়াল করলে নকল ছবি ধরার সম্ভাব হতে পারে।

১। হাত ও আঙুল—

আগের চেয়ে এখন হাত অনেক নিখুঁত আসে। তবু ভুল পুরোপুরি যায়নি। হাত অস্বাভাবিক বাঁকা কি না দেখুন। আঙুলের সংখ্যা ঠিক আছে কি না দেখুন। দুই হাতের গড়নেও মিল থাকা চাই। একাধিক মানুষের হাত একসঙ্গে জড়িয়ে থাকলে ছবিটি আরও ভালো করে পরীক্ষা করুন।

২। চোখ, কান ও মুখের গড়ন—

নকল ছবিতে চোখের দৃষ্টি বা দুই চোখের আকারে গোলমাল থাকতে পারে। কানের গড়ন বা মুখের দুই পাশের মিলেও অস্বাভাবিকতা দেখা যায়। কানের দুল, চশমা ও চুলের মতো ছোট জিনিসও খেয়াল করুন। কোনো অংশ গলে গেছে বা অন্য কিছুর সঙ্গে মিশে গেছে মনে হলে সন্দেহ করতে পারেন।

৩। ছবির লেখা—

এআই ছবির পুরোনো সমস্যার একটি ছিল লেখা। এখন অনেক মডেল ভালো লেখা বানাতে পারে। তবু বানান ভুল, অর্থহীন শব্দ বা বিকৃত অক্ষর দেখা যেতে পারে। তাই দোকানের সাইনবোর্ড, পোস্টার, বইয়ের প্রচ্ছদ ও গাড়ির নম্বরপ্লেট দেখে নিন।

৪। আলো ও ছায়া—

ছবির সব জিনিসের ওপর আলো একই দিক থেকà