বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

সিলেটে ইরানের বক্তব্যের নিন্দা পীর সাহেব দেওনার, ১১ দল থেকে বহিষ্কারের দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

সিলেটে ১১ দলীয় জোটের সমাবেশে আলেম-উলামাকে নিয়ে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি এবং পীর সাহেব দেওনা অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের আলেম-উলামা জাতির নৈতিক, ধর্মীয় ও সামাজিক দিকনির্দেশনার অন্যতম পথপ্রদর্শক। তাঁদের সম্পর্কে অবমাননাকর, কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্য শুধু আলেম সমাজকেই নয়, দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকেও গভীরভাবে আহত করে। মতভেদ থাকতে পারে, তবে কোনো অবস্থাতেই শালীনতার সীমা লঙ্ঘন করে সম্মানিত আলেমদের বিরুদ্ধে অশোভন ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, জনসমক্ষে এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও রাজনৈতিক সৌজন্যবোধকে ক্ষতিগ্রস্ত করে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য জাতি কখনো প্রত্যাশা করে না।

বিবৃতিতে অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী আরও বলেন, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী ও অলি-আউলিয়ার পুণ্যভূমি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে আলেম-উলামার বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার দুঃসাহস কীভাবে দেখানো হলো—এ প্রশ্ন আজ দেশবাসীর।

তিনি লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানকে অবিলম্বে ১১ দলীয় জোট থেকে বহিষ্কারের দাবি জানান। একই সঙ্গে তাঁর বক্তব্যের জন্য আলেম সমাজ ও দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে নিঃশর্তভাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

এছাড়া আত্মমর্যাদাশীল আলেম-উলামাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আলেমবিদ্বেষী এ ধরনের ব্যক্তি ও তাঁর বক্তব্য সর্বাত্মকভাবে বয়কট করা উচিত।

বিবৃতির শেষাংশে তিনি দেশের সব রাজনৈতিক নেতা ও জননেতার প্রতি ভবিষ্যতে উসকানিমূলক ও অবমাননাকর বক্তব্য পরিহারের আহ্বান জানিয়ে বলেন, আলেম-উলামার সম্মান রক্ষা করা দেশের প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে তাঁদের মর্যাদা ক্ষুণ্নের অপচেষ্টা দেশের শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ