বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পলাতক আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে উল্লেখ করে তাদের নাশকতামূলক কর্মকাণ্ড রোধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ এ দাবি জানান।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি পলাতক আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। টুঙ্গিপাড়া থানা জ্বালিয়ে দেওয়া, সরকারি স্থাপনা ধ্বংস, সরকারদলীয় সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং জুলাই যোদ্ধাদের ওপর হামলার মতো ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এসব অপতৎপরতা মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের দোসরদের অপতৎপরতা রোধে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বৈঠকে নেতৃবৃন্দ বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখারও দাবি জানান।

এদিকে, বৈঠক থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসীর আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক মো. আবদুল জলিল; সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ও অধ্যাপক কাজী মিনহাজুল আলম; প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু; কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম; আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম; যুববিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন ও মাওলানা আহমদ বিলাল।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ