শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


ঢাকার দুই সিটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলটির নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা মুরশিদ সিদ্দিকীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মাওলানা মাহবুবুল হক শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর সাহেবজাদা। অন্যদিকে মাওলানা মুরশিদ সিদ্দিকী দলটির ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।