বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


৭ নভেম্বর ইসলামী আন্দোলন দক্ষিণের সিরাত সম্মেলন, সফল করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

‘রাসুলুল্লাহ সা.-এর রাষ্ট্রচিন্তা ও সমকালীন বিশ্ব’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ৭ নভেম্বর জাতীয় সীরাত সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিয়ে সম্মেলন সফল করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এবং নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ।

বুধবার (৪ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক সভায় তারা এ আহ্বান জানান।

সভায় শেখ ফজলুল করীম মারুফ বলেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে মানবজাতির জন্য উত্তম আদর্শ। সমাজ ও রাষ্ট্রে এ আদর্শের অনুপস্থিতির কারণেই সরকার ও জনগণের মধ্যে হতাশা ও অতৃপ্তি বিরাজ করছে। শান্তি প্রতিষ্ঠায় সিরাতের আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই।

কে এম শরীয়াতুল্লাহ বলেন, গুম, খুন, দুর্নীতি, সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি ও ধর্ষণসহ সামাজিক অপরাধ দূর করতে সিরাতের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্য সামনে রেখে ৭ নভেম্বরের জাতীয় সিরাত সম্মেলন সফল করতে তিনি নগরবাসীকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহসভাপতি আলহাজ আবদুল আউয়াল মজুমদার ও আলহাজ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মুহাম্মাদ ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন ও মাওলানা নজরুল ইসলাম খোকন, হাফেজ সালাহউদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক আবদুর রাজ্জাক আকন, অর্থ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ