রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত

সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, পরিবর্তনের যে স্বপ্ন নিয়ে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের আলামত দেখা যাচ্ছে না। তেল-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের নাগালের বাইরে। ৯২ শতাংশ মুসলমানের এই দেশে কোরআনবিরোধী হেবা আইন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এ অবস্থায় জনগণকে সম্পৃক্ত করে আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত কর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাউন্সিলের উদ্বোধন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারি।

সিলেট জেলা দক্ষিণ জমিয়তের বিদায়ী সভাপতি মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্যসচিব হাফিজ মাওলানা আলী আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে ত্রিবার্ষিক সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান ও মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, সিলেট মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নেজাম উদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তালেব উদ্দিন শমসের নগরী এবং সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আহমদ সগীর।

এ ছাড়া কাউন্সিল বাস্তবায়ন কমিটির নেতারা, বিদায়ী কমিটির দায়িত্বশীল এবং ওসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের প্রতিনিধিরা বক্তব্য ও মতামত দেন।

কাউন্সিলে মুফতি মুজিবুর রহমানকে সভাপতি, মাওলানা নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মাওলানা রায়হান উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ