সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীজির বিনয় থেকে উম্মতের শিক্ষা শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমা শুরু হচ্ছে, বিলম্বে বাড়বে ফি

এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বোতলজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিভিন্ন আকারের সিলিন্ডারে ২৫২ টাকা থেকে সর্বোচ্চ ৯৪৩ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ। একই সঙ্গে তিনি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের নির্ধারিত দাম পুনর্বহালের দাবি জানিয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা জালালুদ্দীন আহমাদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে এমনিতেই সাধারণ মানুষ চাপে রয়েছে। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি এলপিজির দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হলে জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি হবে। এর সরাসরি প্রভাব পড়বে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর।

তিনি বলেন, বিভিন্ন আকারের বোতলজাত এলপিজির দাম ২৫২ টাকা থেকে ৯৪৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারে ৯৪৩ টাকা বাড়ানো হয়েছে। একসঙ্গে বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম বাড়ানোর ফলে সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হবে।

তিনি আরও বলেন, এলপিজি দেশের বিপুলসংখ্যক মানুষের নিত্যপ্রয়োজনীয় জ্বালানি। এর দাম বাড়লে রান্নার খরচের পাশাপাশি পরিবহনসহ বিভিন্ন খাতের ব্যয়ও বাড়তে পারে। ফলে এর প্রভাব সামগ্রিকভাবে বাজার ও মানুষের জীবনযাত্রায় পড়বে।

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগের কথা উল্লেখ করে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, শুধু মূল্য নির্ধারণ করলেই হবে না, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বাজারে কার্যকর নজরদারি জোরদার করতে হবে এবং অতিরিক্ত দামে এলপিজি বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, জনগণের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা না চাপিয়ে সরকারকে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অবিলম্বে এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের নির্ধারিত মূল্য পুনর্বহাল করতে হবে।

একই সঙ্গে এলপিজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অতিরিক্ত মুনাফা ও নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি বন্ধে কঠোর বাজার তদারকি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ