সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমা শুরু হচ্ছে, বিলম্বে বাড়বে ফি কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা! মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো ৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’

দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমা শুরু হচ্ছে, বিলম্বে বাড়বে ফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীন সকল বোর্ডভুক্ত দাওরায়ে হাদিস (তাকমিল) মাদরাসার নিবন্ধিত নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষার ফি জমাদানের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা সামনে রেখে শুধু অনলাইনে এ ফি জমা নেওয়া হবে।

সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি, ১৪৩৩ বঙ্গাব্দ ও ২০২৭ ঈসাব্দের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আগামী ২১ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার শুরু হয়ে ১ ফেব্রুয়ারি ২০২৭, সোমবার শেষ হবে। ২২ ও ২৯ জানুয়ারি শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে। ইংরেজি তারিখই পরীক্ষার চূড়ান্ত তারিখ হিসেবে বিবেচিত হবে।

পরীক্ষার ফি

সাধারণ সময়ে অর্থাৎ ২০ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি পর্যন্ত নিয়মিত পরীক্ষার্থীদের ফি ১ হাজার ৬০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ফি ১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে অনলাইন চার্জ হিসেবে ১ শতাংশ দিতে হবে।

আর বিলম্বিত সময়ে অর্থাৎ ৩০ জুমাদাল উলা পর্যন্ত নিয়মিত পরীক্ষার্থীদের ফি ১ হাজার ৮০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ফি ২ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রেও ১ শতাংশ অনলাইন চার্জ প্রযোজ্য হবে।

ফি জমার সময়সীমা

সাধারণ সময়ে ৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত এবং বিলম্বিত সময়ে ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।

ফি জমা দিতে হবে অনলাইনে হেমস (HEMS) প্ল্যাটফর্মের মাধ্যমে।

যেভাবে ফি জমা দিতে হবে

অনলাইনে ফি জমা দেওয়ার জন্য প্রথমে HEMS-এ প্রবেশ করে ‘পরীক্ষা সংক্রান্ত’ মেনু থেকে ‘অন্তর্ভুক্তি তালিকা’য় যেতে হবে। সেখানে সংশ্লিষ্ট মাদরাসার নিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে।

সব পরীক্ষার্থীর ফি একসঙ্গে দিতে চাইলে তালিকার ওপরের ডানদিকে থাকা ‘সকল পরীক্ষার্থীর পেমেন্ট’ অপশনে ক্লিক করতে হবে। আর নির্দিষ্ট পরীক্ষার্থীর ফি দিতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামের পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে ‘প্রয়োগ’ বাটনে ক্লিক করতে হবে।

এরপরের পৃষ্ঠায় পেমেন্টের বিস্তারিত তথ্য দেখা যাবে। সেখানে নগদ অথবা ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং পদ্ধতি নির্বাচন করে ফি পরিশোধ করা যাবে।

সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষ ও পরীক্ষার্থীদের যথাসময়ে ফি জমা দেওয়ার আহ্বান জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ