ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে করণীয় নিয়ে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়াস্থ হাওলাদার কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি হাফেজ ডা. মো. খাদেমুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মাদ আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন।
সভায় ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
আইও/