সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব অর্জনকারী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তাদের হাতে ইউভাল নোয়াহ হারারির ‘নেক্সাস’ বই তুলে দেওয়ার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দলটির আমির (ভারপ্রাপ্ত) মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কোরআনের হাফেজরা শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি নন; তাঁরা পবিত্র কোরআন বুকে ধারণকারী এবং বাংলাদেশের ধর্মীয় ঐতিহ্য ও মূল্যবোধের প্রতিনিধিত্বকারী। তাদের রাষ্ট্রীয় সংবর্ধনার মতো একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপহার হিসেবে ‘নেক্সাস’ নির্বাচন করা বিস্ময়কর ও অনাকাঙ্ক্ষিত।

তারা বলেন, কোনো লেখকের ব্যক্তিগত জীবন বা পরিচয় নিয়ে বিতর্ক সৃষ্টি করা তাদের বক্তব্যের উদ্দেশ্য নয়। তাদের প্রশ্ন হলো, কোরআনের হাফেজদের সম্মাননা অনুষ্ঠানে তাঁদের বিশ্বাস, শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গ্রন্থের পরিবর্তে কেন ‘নেক্সাস’ উপহার হিসেবে নির্বাচন করা হলো।

নেজামে ইসলাম পার্টির নেতারা বলেন, হাফেজদের হাতে কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস, সিরাত কিংবা ইসলামী জ্ঞান ও নৈতিকতা বিষয়ক বিভিন্ন মূল্যবান গ্রন্থ তুলে দেওয়ার সুযোগ ছিল। এমন একটি অনুষ্ঠানে ‘নেক্সাস’ উপহার দেওয়ার সিদ্ধান্ত ধর্মীয় সংবেদনশীলতা ও দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তৈরি করেছে বলে তারা মনে করেন।

বিবৃতিতে অবিলম্বে এ ঘটনার ব্যাখ্যা দাবি করে নেতৃদ্বয় বলেন, কার পরামর্শে এবং কী বিবেচনায় হাফেজদের জন্য ‘নেক্সাস’ বই নির্বাচন করা হয়েছে, তা জনগণের সামনে পরিষ্কার করা উচিত।

একই সঙ্গে ভবিষ্যতে ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে সংবেদনশীল রাষ্ট্রীয় অনুষ্ঠানে বই বা উপহার নির্বাচনের ক্ষেত্রে আলেম-উলামা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার দাবি জানান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির (ভারপ্রাপ্ত) মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ