সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে চাল, ডাল, তেল, আদা, ডিম, ব্রয়লার মুরগি ও কাঁচা সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর।

সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, বাজার নিয়ন্ত্রণে সরকার ও সিটি করপোরেশনের কার্যকর মনিটরিং ও জবাবদিহি না থাকায় ব্যবসায়ীরা নানা অজুহাতে ইচ্ছামতো পণ্যের দাম বাড়াচ্ছেন। এতে সাধারণ মানুষের পকেট কাটার পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরানা পল্টনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ বলেন, বৃষ্টি, পরিবহন খরচ বৃদ্ধি কিংবা সরবরাহ সংকটসহ নানা অজুহাতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে চলেছেন। কোনো নীতিমালা না মেনে ইচ্ছামতো দাম নির্ধারণের কারণে সাধারণ মানুষ মারাত্মক আর্থিক সংকটে পড়ছে। বাজারে সিন্ডিকেটের কারসাজি বন্ধে সরকারের অসহায়ত্বও এখন দৃশ্যমান হচ্ছে।

তিনি বলেন, রাজধানীসহ সারা দেশের পাইকারি ও খুচরা বাজারে অবিলম্বে কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে। কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করা ব্যবসায়ী চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী প্রতিটি দোকানে পণ্যের সরকার নির্ধারিত বা যৌক্তিক মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার বিধান রয়েছে। কিন্তু দু-একটি দোকান ছাড়া অধিকাংশ দোকানেই তা দেখা যায় না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রির পরিধি আরও বাড়ানোরও দাবি জানান তিনি।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা তাজুল ইসলাম, মুফতি ফরিদুল ইসলাম, মোস্তফা আল মামুন মনির, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি নিজাম উদ্দিন, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, মুফতি মুস্তাফিজুর রহমান, মুফতি মাছউদুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আলহাজ্ব আমিনুল হক তালুকদার, মুফতি সাব্বির আহমদ ও আরমান হোসাইন প্রমুখ।

নেতারা বলেন, দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতি খেটে খাওয়া সাধারণ ও নিম্নবিত্ত মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। জনগণের মৌলিক চাহিদা ও ক্রয়ক্ষমতা রক্ষায় সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি বাজার মনিটরিং টিমের মাধ্যমে ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ড নিয়মিত নজরদারির আওতায় আনার দাবি জানান তারা।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ