শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত আন্দোলনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা ও পাহাড় ধসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে লাখো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশুদ্ধ পানি, খাদ্য ও প্রয়োজনীয় সহায়তার সংকটে বন্যাকবলিত পরিবারগুলো চরম দুর্ভোগে রয়েছে। গবাদিপশু নিয়ে অনেক পরিবার দিশেহারা হয়ে পড়েছে। পাশাপাশি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। এতে অসংখ্য পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে এবং হাজার হাজার হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

তিনি বলেন, প্রতিবছরই বন্যা ও পাহাড় ধসে বহু মানুষ প্রাণ হারান। বিশেষ করে পাহাড়ি এলাকার ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী এবং রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে স্থানান্তর এবং তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তাদের ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত করারও দাবি জানান।

রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে বন্যার কারণে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে মাওলানা মিয়াজী বলেন, মানুষ মানুষের জন্য। যারা মানুষের বিপদে এগিয়ে আসে, মহান আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেন।

তিনি বন্যাকবলিত এলাকায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা শেখ আজিম উদ্দিন, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ