শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত আন্দোলনের আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করছে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের নিয়মবহির্ভূত বা এজেন্ডাবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না।

শনিবার (১১ জুলাই) সকালে সাভারে গণ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই লক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করা হয়েছে এবং এখানকার শিক্ষা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার কারণে যেসব শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত রয়েছে, তাদের বিষয়ে সরকার সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সময়ের মধ্যেই তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ