সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির ‘৫ সেপ্টেম্বর লংমার্চের আগেই গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিন’

মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা শাখার অধীন শ্রীপুর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ঘাশিয়াড়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা জাবেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইলিয়াস আহমেদ।

সভায় মুফতি জিহাদুল ইসলামকে আহ্বায়ক এবং মাওলানা শিহাব উদ্দিনকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় জেলা নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে শ্রীপুর উপজেলা শাখার আওতাধীন জমিয়তের সব কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের নবগঠিত কমিটির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ