শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে দলের গাজীপুর মহানগরের সহ-সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা ফজলুর রহমান-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর পক্ষে এই প্রার্থিতা ঘোষণা করেন।

মাওলানা ফজলুর রহমান দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি বর্তমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জামিয়া খালিকিয়্যাহ দারুল উলূম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা প্রকাশ করেছে, সিটি করপোরেশন নির্বাচনে তাদের প্রার্থী সুশাসন, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক নগর পরিচালনার অঙ্গীকার নিয়ে ভোটারদের আস্থা অর্জন করবেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ