শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’ ৫৫টি কলমে ৮ মাসে পুরো কোরআন লিখলেন সুরাইয়া কেপ ভার্দেতে কত শতাংশ মুসলিম, কী হালচাল তাদের সপ্তমবারের মতো পাকিস্তান বেফাকের মহাসচিব হলেন মাওলানা হানিফ জালান্ধরি

যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নবমনোনীত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ঘুণে ধরা সমাজব্যবস্থা পরিবর্তনে আদর্শবান ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই। নৈতিকতা, সততা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব সৃষ্টি করতে না পারলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব হবে না।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে গাজীপুর চৌরাস্তা সংলগ্ন সাগর সৈকত কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো আদর্শ, দক্ষতা ও জবাবদিহিতার ভিত্তিতে নেতৃত্ব তৈরি করা। সমাজের সর্বস্তরে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলেই টেকসই পরিবর্তন সম্ভব।

গাজীপুর মহানগর সভাপতি আলহাজ মোহাম্মদ ফাইজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মহানগরের বিভিন্ন থানা, সহযোগী সংগঠন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে নবমনোনীত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য হিসেবে মনোনীত হওয়ায় গাজীপুর মহানগরের সহসভাপতি মাওলানা ফজলুর রহমান-কেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে আশা প্রকাশ করেন, মাওলানা গাজী আতাউর রহমানের অভিজ্ঞ, প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণে দলটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ