শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮


বিকেএম মৌলভীবাজার পৌর শাখার সভাপতি ফারুক আহমদ, সম্পাদক হাম্মাদ বিল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মৌলভীবাজার পৌর শাখার ২০২৫-২০২৬ সাংগঠনিক সেশনের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে মাওলানা ফারুক আহমদ সভাপতি, মাওলানা হাম্মাদ বিল্লাহ সাধারণ সম্পাদক এবং মাওলানা ফয়সল আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত পুনর্গঠন অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।

পৌর শাখার আহ্বায়ক মাওলানা আবুল কালামের সভাপতিত্বে এবং জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীনের পরিচালনায় অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী। এছাড়া জেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি পুনর্গঠন করা হয়। শূরার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন প্রধান অতিথি মুফতি মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ