বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে খতমে কুরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে আল আকসা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ, জাতি, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী উবায়দুল্লাহ শাকির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতী তাওহীদুর রহমান, হাফেজ ইয়ামিন, হাবিবুর রহমানসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।

বক্তারা বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের চেতনা জাগ্রত রাখতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা জানান, ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উপলক্ষে খতমে কুরআন, দোয়া মাহফিল এবং জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করে আসছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ