বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে সমাবেশ ও গণমিছিল করেছে খেলাফত মজলিস। কর্মসূচি থেকে দলটি গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ফ্যাসিবাদী অপশক্তির বিচার এবং পলাতক দণ্ডিতদের বিরুদ্ধে রায় কার্যকরের দাবি জানিয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

খেলাফত মজলিসের আমির বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতার ঐতিহাসিক গণজাগরণ। তিনি গণঅভ্যুত্থানে নিহতদের মাগফিরাত কামনা করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি সমবেদনা জানান।

সরকারের উদ্দেশে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম সুফলভোগী হওয়া সত্ত্বেও সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আন্তরিকতা দেখাচ্ছে না। তাঁর দাবি, সংবিধানের মৌলিক কাঠামো সংস্কারের পক্ষে জনগণের দেওয়া রায় উপেক্ষা করা হচ্ছে এবং জাতীয় সনদ বাস্তবায়নে অনীহা প্রকাশ করা হচ্ছে। তিনি অবিলম্বে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গুম, খুন, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ফ্যাসিবাদী অপশক্তির বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার পরিবেশ ব্যাহত হলে মেধার বিকাশ বাধাগ্রস্ত হবে। ক্যাম্পাসে দলীয় আধিপত্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, বিরোধী দল ও মতের বিরুদ্ধে অতীতের ফ্যাসিবাদী শাসনের ধারা অনুসরণ না করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সর্বস্তরে আন্দোলন জোরদারের আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মুহাদ্দিস শেখ সালাহউদ্দিন, কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক ও ইসলামী যুব মজলিসের সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী, নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, মাওলানা নুরুল হক, মাওলানা নজরুল ইসলাম মাজহারী, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক এইচ. এম. এরশাদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকী, মুজিবুর রহমান ফরাজী, মুফতি উসমান, মতিউর রহমান ফরাজী, প্রকৌশলী শাহ শিহাব উদ্দিন, ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি গণমিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে গিয়ে শেষ হয়।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ