সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কয়েক দফা কমার পর স্বর্ণের দামে বড় লাফ গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে শিশুসহ দগ্ধ ৩ যেখানে হওয়ার কথা ছিল সিনেমা হল, ছদর সাহেব গড়লেন ইলমের মিনার লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা সিরাত বিষয়ক বই প্রকাশে পাণ্ডুলিপি আহ্বান ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, ফাহিম ফারুকীকে আইনি নোটিশ ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা সম্মেলন শুরু আজ, পাগড়ি পাবেন ২০ হাজার ফুজালা পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী 

ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকাস্থ ব্রুনেই দারুসসালাম হাইকমিশনের সম্মানিত রাষ্ট্রদূত হাজী হারিস বিন হাজী ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১ মার্চ) সকালে এই সাক্ষাৎকালে উভয় পক্ষ ইসলামি শিক্ষা, জনশক্তি খাতে সহযোগিতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন, এবং বাংলাদেশ ও ব্রুনেইর মুসলিম জনগোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ।

বৈঠকে বাংলাদেশ ও ব্রুনেইয়ের মধ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি শক্তিশালী ও টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।