রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ।। ২৯ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৩ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন যথাসময়ে হবে: ইসি সানাউল্লাহ রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ : প্রেস উইং ঢাকার অভিযোগ সরাসরি নাকচ করল ভারত, দিল্লির স্পষ্ট অবস্থান হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান ইসলামি দলগুলো কেন প্রচার পায় না ‘প্রশিক্ষিত শুটারের মোকাবিলায় সরকার কী করছে তা জাতি জানতে চায়’ ওসমান হাদিকে গুলি করে ফয়সাল, মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর: ডিএমপি অতীতে কোনো নেতা পাননি - তারেক রহমানকে এমন সংবর্ধনা দিতে চায় বিএনপি সংখ্যালঘুদের আতঙ্কিত করার নতুন ষড়যন্ত্রে পতিত ফ্যাসিস্টরা: হেফাজত বেফাক পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি, চলবে ৮ দিন

এককভাবে নির্বাচন করতে চান জমিয়তের প্রার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঘোষিত সংসদ সদস্য প্রার্থীদের সাথে দলের নির্বাচন উপকমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত থেকে নির্বাচনি কর্মকৌশল ও দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

মঙ্গলবার (৪ অক্টোবর ) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর পুরানা পল্টনে দলের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপকমিটির আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং নির্বাচন উপকমিটির সদস্যসচিব ও দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সভায় প্রার্থীরা নির্বাচনে জমিয়ত এককভাবে অংশগ্রহণের জোর দাবি জানান। তাঁরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধভাবে মাঠে নামলেই বিজয় অর্জন সম্ভব। এককভাবে নির্বাচন করলে জমিয়তের কাজ আরও বেগবান হবে। জমিয়তের আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে। তৃণমূলে জমিয়তের সাংগঠনিক ভীত আরো মজবুত হবে।

সভায় সকল প্রার্থী স্পষ্টভাবে উল্লেখ করেন, দলের কেন্দ্রীয় খাস কমিটি ও নীতি নির্ধারণী ফোরামের যেকোনো সিদ্ধান্ত তারা সর্বান্তকরণে মেনে নেবেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনি মাঠে কাজ করবেন।

সম্প্রতি বিভিন্ন সভা-সেমিনারে জমিয়তের কোনো কোনো প্রার্থী ও কেন্দ্রীয় নেতার দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী বক্তব্য দেওয়ার বিষয়টি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন কয়েকজন প্রার্থী।

একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দেশের স্থিতিশীলতার অন্যতম মাধ্যম হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করার আহ্বান জানান নেতারা।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মতিউর রহমান কাসেমী,মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজিজ, মাওলানা মুহাম্মদুল্লাহ জামী,মাওলানা ফজলুল করিম কাসেমী,মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা আব্দুল হক কাওসারী,সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা তালহা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,আইন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আলী,অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা শামসুল আরেফিন খান সাদী, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা মাসরুর আহমদ, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা নাজমুল হাসান বিননুরী, মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী,হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা উসমান গনী রাসেল প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ