রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ।। ২৯ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৩ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওসমান হাদিকে গুলি করে ফয়সাল, মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর: ডিএমপি অতীতে কোনো নেতা পাননি - তারেক রহমানকে এমন সংবর্ধনা দিতে চায় বিএনপি সংখ্যালঘুদের আতঙ্কিত করার নতুন ষড়যন্ত্রে পতিত ফ্যাসিস্টরা: হেফাজত বেফাক পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি, চলবে ৮ দিন দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু ২৭ জানুয়ারি ৮৫ বছর বয়সেও জামায়াতে ইসলামী রাজনৈতিক বালেগ হতে পারেনি! ভারত থেকে হুমকি দেওয়া হচ্ছে হাদির চিকিৎসকদের দেশের স্বাধীনতা অস্বীকারকারীদের বিশ্বাস করার কোনও কারণ নেই: মির্জা ফখরুল সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয়সহ সর্বশেষ তথ্য জানাল আইএসপিআর পীর জুলফিকার নকশবন্দীর ইন্তেকালে জমিয়তের শোক

‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমানে ধর্মভিত্তিক রাজনীতির নামে যা হচ্ছে তার সাথে প্রকৃত ইসলামি রাজনীতির কোনো সম্পর্ক নেই। ইসলাম হচ্ছে বিশ্বময় দাওয়াতি ধর্ম। এ সময় তিনি যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান। 

শুক্রবার (৩১ অক্টোবর) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা বাজার জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে সমবেত ধর্মপ্রাণ মুসুল্লিদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। 

টুকু বলেন, ‘আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিভিন্ন পরীক্ষায় ফেলে ঈমান যাচাই করেন এবং গুনাহ মাফ করেন। আল্লাহ তা’য়ালা আমাকে ভালোবাসেন বলে পরীক্ষা করেছেন। স্বৈরাচারী হাসিনা আমাকে মিথ্যা মামলায় ৯ বছরের সাজা দিয়েছিল। তার দেয়া ফরমায়েশি সাজা আমি মানি নাই। দেশ বিদেশে পালিয়ে থেকে মানসিক ও শারীরিক কষ্টভোগ করেছি। পরিবার পরিজন নিয়ে ত্যাগ স্বীকার করেছি, মাথানত করি নাই। আল্লাহর উপর অগাধ বিশ্বাস ও আস্থা ছিলো বলেই আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। কাদামাটির গন্ধে নাড়ীর টানে মানুষের কাছে আবার ফিরে এসেছি।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজকোর্টের পিপি এডভোকেট রফিক সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক টি.এ. হামিদ তানহা, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামাল ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী সরকার, ঝাঐল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আওয়াল সরকার, জেলা যুবদলের সাধারণ সাধারণ সম্পাদক মো. মোরাদুজ্জামান মুরাদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ