সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

পিআর ও গণভোটের কথা বলে নির্বাচন পেছাতে চায় জামায়াত: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতসহ কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি ও গণভোট আয়োজনের দাবি তুলে বা যেকোনো কিছুর বিনিময়ে জাতীয় নির্বাচন পেছাতে চায় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে কোরআন অবমাননা ও রাসুল পাক (সা.)–কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, কিছু তথাকথিত মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য মহানবী (সা.)–কে অবমাননা করে যাচ্ছে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে। জামায়াতের সিনিয়র নেতারা যে বিচারবহির্ভূত হত্যার বিষয়ে কিছু বলেন না, সেটিও দুঃখজনক। তারা পিআরের কথা বলেন, জামায়াতের হিন্দু শাখার কথা বলেন। ইসলাম উদার ধর্ম; ইসলাম ধর্মে কাউকে ঠকানো হয় না, ক্ষতি করা হয় না, হত্যা করতে বলা হয় না।

আনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেন, স্বাধীনতা বিরোধী দল জামায়াতকে মানবতাবিরোধী অপরাধ এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার করার জন্য নিষিদ্ধ করার দাবি বিভিন্ন সময়ে উঠেছে। জামায়াত মুনাফেক ও বেইমান দল।

বিএনপির এই নেতা বলেন, কিছু দল ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। তাদের মধ্যে জামায়াত অন্যতম। জামায়াত ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা উন্মাদ হয়ে নানা সময় নানা প্রলাপ বকছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ধর্মের পক্ষে কাজ করেছেন। শেখ পরিবার বাংলাদেশে ইসলামবিরোধী দল। শেখ মুজিবের নাতি জয়, পুতুল ও টিউলিপ—কেউই ইসলামের পক্ষে নেই। তাদের মাঝে ইসলাম ধর্ম নেই। শেখ হাসিনা ১৭ বছর বাংলাদেশে জঙ্গিবাদের নাটক সাজিয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন বলেন, আমির হামজা একাই বিশ্ববিদ্যালয়ে পড়েননি, আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়েছি। নবী (সা.) সংবাদবাহক নন। আমির হামজার সাম্প্রতিক বক্তব্য নিয়ে তিনি বলেন, এইসব ভণ্ড–পাগল আলেমদের সঙ্গে বাংলাদেশের জনগণ ও কোনো সভ্য আলেম থাকতে পারেন না।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন। সঞ্চালনা করেন দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন।

এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ