সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

যুগপৎ আন্দোলন: ঢাকায় আজ ৭ দলের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানী ঢাকায় মানববন্ধন করবে সাতটি রাজনৈতিক দল। যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত রুটে বিভিন্ন স্থানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ও ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

গত মাস থেকে প্রায় অভিন্ন দাবিতে এই দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। প্রথম দফায় রাজধানীসহ সারা দেশে তিন দিনের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পর গত ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় দফায় কর্মসূচি পালন করে তারা। এসময় গোলটেবিল আলোচনা, মতবিনিময়, সেমিনার আয়োজন ও গণমিছিল কর্মসূচি পালন করেছে তারা। সর্বশেষ গত রোববার দেশের সব জেলায় একযোগে প্রধান উপদেষ্টা বরারব স্মারকলিপি পেশ করেছে দলগুলো।

এরই অংশ হিসেবে আজ যুগপৎ আন্দোলনের তৃতীয় দফায় কর্মসূচি পালন করতে যাচ্ছে সবকটি দল। তাদের দাবি ও কর্মসূচি প্রায় অভিন্ন হলেও তাঁরা নিজস্ব ব্যানারে পৃথকভাবে মানববন্ধনে দাঁড়াবে বলে জানা গেছে। সকাল ১১টায় শুরু হবে মানববন্ধন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ঢাকার যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাস স্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করবে জামায়াত। দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী নেতারা মৎস ভবন এলাকায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে তাদের কেন্দ্রীয় নেতারা মতিঝিলিরে শাপলা চত্বরে, ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা দৈনিক বাংলার মোড় থেকে যাত্রাবাড়ি মোড় ও উত্তরের নেতাকর্মীরা দৈনিক বাংলার মোড় থেকে গাবতলী বাসস্ট্যান্ডে অবস্থান নেবেন।

দৈনিক বাংলা মোড়ে মানববন্ধনে অংশ নেবেন মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারাও। জাতীয় গণতান্ত্রিক পার্টি জানিয়েছে, তারা পল্টন থেকে প্রেসক্লাবে মানববন্ধনে অংশ নেবেন। পল্টন মোড়ে খেলাফত মজলিসের ঢাকা মহানগরের নেতাদেরও মানববন্ধনে অংশ নেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলন জানিয়েছে দলটির আমির আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েব আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা শাহবাগে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ