শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা

৫ দফা দাবিতে আগামীকালের বিক্ষোভ মিছিল সফল করুন: খেলাফত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে আগামীকাল ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, বাদ আসর, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলকে সর্বাত্মকভাবে সফল করার জন্য মহানগরবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, স্বৈরাচারী হাসিনার রাহুগ্রাসমুক্ত জনতার প্রত্যাশা পূরণে আমাদের ঘোষিত পাঁচ দফা হলো—
১️. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
২️. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।
৩️. আগামী নির্বাচনে প্রকৃত লেভেল–প্লেইং ফিল্ড নিশ্চিত করা।
৪️. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫️. জাতীয় সংসদের উচ্চকক্ষে PR পদ্ধতি বাস্তবায়ন।

মহাসচিব আরও বলেন, এ দাবিগুলো জনগণের রক্তের দামে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ রক্ষার শপথ। তাই এ আন্দোলনে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। আগামীকালের বিক্ষোভ মিছিলকে ঐতিহাসিকভাবে সফল করে পাঁচ দফা দাবির বাস্তবায়নে শক্তিশালী জনমত গড়ে তুলতে হবে এবং জুলাই–আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কারো খেয়ালিপনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ