মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

সেই নেত্রীকে এনসিপির সব দায়িত্ব থেকে অব্যাহতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক শিরীন আক্তার শেলীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত রোববার তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় জাতীয় নাগরিক পার্টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বিগত ১৪ সেপ্টেম্বর আপনাকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। উক্ত নোটিশ প্রদানের পরও আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের আরেকটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তাহা আমাদের নিকট প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।

এতে বলা হয়, এমতাবস্থায়, আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেনের নির্দেশক্রমে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন (০৩) কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাড. আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাদ্যমে অসাংগঠনিক এবং বিব্রতকর মন্তব্য করেন শিরীন আক্তার। এজন্য রোববার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

চলতি বছরের মার্চ মাসে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। এরপর থেকে উত্তরাঞ্চলের সংগঠকের দায়িত্ব পান শিরীন। তিনি নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ