মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

জমিয়তের উলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে দাওয়াতি সফর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলামের ডাকা উলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে দলটির নেতারা ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে দাওয়াতি সফর করেছেন। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সম্মেলন বাস্তবায়নের সদস্য ও জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারীর নেতৃত্বে দাওয়াতি কাফেলা ফেনী জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে যায়।

ফেনী জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া রশিদীয়া, লস্করহাটের মুহতামিম মুফতি শহিদুল্লাহকে দাওয়াত দেওয়া হয় এবং জামিয়া ইসলামিয়া সোলতানিয়া লালপোল ফেনী মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার দায়িত্বশীলদের মাঝে দাওয়াতি কাজ বণ্টন করে দেওয়া হয়। তারা নিজ নিজ জেলায় সম্মেলন সফলের লক্ষে দাওয়াতি কাজ করবেন।

নেতারা উপস্থিত সকলকে উদ্দেশ্যে করে বলেন— জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কতৃক আহুত আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনে উপস্থিত হয়ে সফল করার আহবান জানান।

কেন্দ্রীয় প্রতিনিধি দলে আছেন— কেন্দ্রীয় জমিয়তের সহ প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক  মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, কুমিল্লা জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা ওয়ালীউল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা শাহ জালাল ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ সভাপতি মাওলানা কাউসার আহমাদ, ছাত্রনেতা আমিনুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা জমিয়তের আহবায়ক মাওলানা আব্দুল কাইয়ুম, জেলা সদস্য সচিব মাওলানা আব্দুল আজিজ, জেলা যুব জমিয়তের আহবায়ক মাওলানা ফয়জুল্লাহ, সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ, মাওলানা হাফেজ শরিফ উদ্দিন প্রমূখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ