মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির গেজেট প্রকাশ করুন: জামায়াত সেক্রেটারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তকরণের গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক পরওয়ার বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারের স্বীকৃত শিক্ষাধারার একটি হলেও দীর্ঘদিন ধরে এসব মাদরাসা, শিক্ষক ও শিক্ষার্থীরা অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। তিনি অভিযোগ করেন, শিক্ষকরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বহুদিন ধরে আন্দোলন করে আসছেন, কিন্তু কোনো সরকারই এখনো তাদের দাবি পূরণ করেনি।

তিনি আরও বলেন, ‘‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দাবি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে সকল সুযোগ-সুবিধা ও অধিকার প্রদান করা। এটি একটি যৌক্তিক দাবি।’

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সরকারে থাকা একটি মহল ও ইসলামবিরোধী শক্তি এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে ভুল পথে পরিচালিত করছে। অথচ কারিগরি ও মাদরাসা শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সংস্থার সমন্বয়ে প্রস্তাবনা তৈরি করলেও এখনো তা অনুমোদন পায়নি।

অধ্যাপক পরওয়ার প্রশ্ন তোলেন, ‘কোন কারণে এবং কোন পরাশক্তির প্রভাবে সংশ্লিষ্টরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিও ফাইলে স্বাক্ষর করছেন না—এ প্রশ্ন জাতির।’

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইতোমধ্যে শিক্ষক সংগঠনগুলো দাবির বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে, যা দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। তাই দ্রুততম সময়ের মধ্যে এমপিওভুক্তির ফাইলে স্বাক্ষর করে গেজেট প্রকাশের দাবি জানান জামায়াতের এ নেতা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ