মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

যুগপৎ আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন পীর সাহেব চরমোনাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাঁচটি ইসলামি দলসহ বেশ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নামছে। এর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। এই আন্দোলনের যৌক্তিকতা এবং কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে আসছেন দলটির আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 

ইসলামী আন্দোলনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় দলের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

জুলাই সনদ বাস্তবায়ন, তারই ভিত্তিতে নির্বাচন এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে যুগপৎ আন্দোলনের পীর সাহেব চরমোনাই সাংবাদিকদের মুখোমুখি হবেন। গণমাধ্যমকে এই সংবাদ কাভার করতে অনুরোধ জানিয়েছে ইসলামী আন্দোলন। 

জুলাই সনদ বাস্তবায়নসহ মৌলিক কিছু দাবিতে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামি ও সমমনা দল আন্দোলনে নামছে। ইতোমধ্যে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছে। পর্যায়ক্রমে অন্যান্য দলও কর্মসূচি ঘোষণা করবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ